পুবের কলম ওয়েবডেস্কঃ একঘেয়ে জলখাবার খেয়ে তিতিবিরক্ত, অল্প সময়ে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিড়ের পোলাও।
উপকরণ
১. চিড়ে ২ কাপ
২. ঘি ২ টেবিল চামচ
৩. তেল পরিমাণমতো
৪. ডিম ২টি
৫. চিকেন ৫০০ গ্রাম
৬. গোলমরিচের গুঁড়ো এক চা চামচ
৭. লবণ স্বাদমতো
৮. সবজি এক কাপ
৯. মটরশুঁটি এক টেবিল চামচ
১০. ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ লাল
১১. হলুদ ক্যাপসিকাম কুচি এক টেবিল চামচ
১২. কাঁচা লঙ্কা কুচি ২ চা চামচ
১৩. আদা বাটা এক চা চামচ
১৪. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
১৫. রসুন বাটা এক চা চামচ
১৬. ধনেপাতা পরিমাণমতো
আরও পড়ুন:
পদ্ধতি
প্রথমে ফ্রাইপ্যানে ঘি ও তেল গরম করে নিন। এবার ডিম ফেটিয়ে নিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাইপ্যানে আবারও তেল ও সামান্য ঘি গরম করে চিকেন, গোলমরিচের গুঁড়ো ও লবণ দিয়ে হালকা ভেজে নিন।
এবার গরম তেলে সবজি, মটরশুঁটি, লাল ক্যাপসিকাম কুচি, হলুদ ক্যাপসিকাম কুচি, লবণ, কাঁচা লঙকা কুচি, পেঁয়াজ কুচি মিশিয়ে ভেজে নিন।
তারপর একে একে মিশিয়ে নিন আদা বাটা, রসুন বাটা, ভাজা ডিম, চিড়া, ধনেপাতা কুচি, গোলমরিচের গুঁড়ো। আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে ভেজে নিন।
এরপর মিশিয়ে দিন ভাজা চিকেন। ভালো করে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিড়ের পোলাও।