পুবের কলম, ওয়েবডেস্ক: ভয়াবহ বিস্ফোরণ ইরানে মৃত্যু ১০৩, আহত অন্তত ১৪১। বুধবার ইরানের কেরমান শহরে সাহিব আল-জামান মসজিদের কাছে সোলেমানির কবরের সামনে ভয়াবহ দুটি বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, বুধবার প্রয়াত জেনারেলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। হঠাৎ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্বাভাবিকভাবেই হুলস্থুল পড়ে যায় সেখানে। এখনও পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। আতঙ্কে মানুষের দৌড়াদৌড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছে অনেকেই। কীভাবে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি বলেই জানিয়েছেন কেরমানের ডেপুটি গভর্নর। এদিকে এই বিস্ফোরণকে জঙ্গিহানা বলে জানিয়েছে ইরান।আরও পড়ুন:
উল্লেখ্য, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘কাডস ফোর্স’-এর কমান্ডার জেনারেল কাশেম সোলেমানির মৃত্যু হয়। এই ঘটনায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করে তেহরান। ২০২০ সালে আজকের দিনেই মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন সোলেমানি।