ইরান বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র সতর্ক করে বলেছেন, লেবাননে তেহরানের মিশনে যদি ইসরায়েল হামলা চালায়, তাহলে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ইসরায়েলের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখরচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, ইসরায়েল যদি লেবাননে ইরানের কূটনৈতিক বা সামরিক সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত হানে, তাহলে তার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাস ও কূটনৈতিক স্থাপনাগুলো তখন সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।
তিনি বলেন, তেহরান চায় না পরিস্থিতি আরও জটিল হোক, তবে ইসরায়েলের যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। শেখরচি আরও দাবি করেন, ইসরায়েল যদি লেবাননে ইরানি উপস্থিতি লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম ও সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ইরান তার স্বার্থ রক্ষা এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই এক সতর্কবার্তায় বলেন, লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের দ্রুত এলাকা ত্যাগ করা উচিত। তিনি ইঙ্গিত দেন, সেখানে ইরানের উপস্থিতি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে এবং ইসরায়েল প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও তীব্র হয়ে উঠেছে। সিরিয়া, লেবানন ও গাজা ঘিরে দুই দেশের মধ্যে পরোক্ষ সংঘর্ষ প্রায়ই দেখা যায়। বিশেষ করে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপস্থিতি ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। এ অবস্থায় ইরানের সাম্প্রতিক হুঁশিয়ারি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাস বা কূটনৈতিক স্থাপনায় হামলার আশঙ্কা দেখা দিলে তা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখন আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে বলে মনে করছেন।বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি দিল ইরান
মোকতার হোসেন মন্ডল
প্রকাশিত:
৫ মার্চ ২০২৬, ০৩:১৯
আরও খবর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর