পুবের কলম ওয়েবডেস্কঃ তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূল জুড়ে যে দাবানল বিগত তিনদিন ধরে জ্বলছে তা নেভাতে ইরান সাহায্য করবে এই মর্মে আঙ্কারাকে জানিয়েছে।ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবারের এই দাবানলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সহমর্মিতাও প্রকাশ করেছেন। এখনও পর্যন্ত ওই দাবানলে চারজন নিহত এবং ১৮০ জনের বেশি আহত হয়েছেন।
আরও পড়ুন:
ভূমধ্য সাগরের তীরবর্তি এই উপকূল অঞ্চলটি পর্যটকদয়ের কাছে অত্যন্ত প্রিয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন তাঁর দেশের দমকল বিভাগের কর্মীরা সহায়ক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করবেন সেই সঙ্গে নিজেদের অভিজ্ঞতাকেও কাজে লাগাবেন তাঁরা।আরও পড়ুন:
উল্লেখ্য তিনদিন আগে তুরস্কের পর্যটনকেন্দ্র আনতালিয়া থেকে ৭৫ কিলোমিটার পূর্বদিকের একটি জঙ্গলে আগুন লাগে।পূর্ব ইউরোপের দেশগুলির পর্যটকদের কাছে একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল এই আনতালিয়া । শুক্রবার নাগাদ আগুন সমুদ্র তীরবর্তী হোটেল ও রিসর্টগুলির কাছে পৌঁছে যায়।