০৩ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হুমকি দিয়ে আলোচনা অসম্ভব: আমেরিকাকে সাফ জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

ISTANBUL, TURKIYE - JUNE 21: Iranian Foreign Minister Abbas Araghchi makes a speech as he attends the 51st Meeting of the Council of Foreign Ministers of the Organization of Islamic Cooperation (OIC), which is convened under the theme, 'The OIC in a Transforming World' at Lutfi Kirdar International Convention and Exhibition Center in Istanbul, Turkiye, on June 21, 2025. (Photo by Muhammed Enes Yildirim/Anadolu via Getty Images)

পুবের কলম, ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ইরান ও আমেরিকার আদায়-কাঁচকলায় সম্পর্ক দীর্ঘদিনের। তবে সম্প্রতি তুরস্ক সফরে গিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই তিক্ততা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সরাসরি মুখ খুললেন। তাঁর দাবি, ইরান কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী হলেও আমেরিকার অতীত রেকর্ড এবং বর্তমান নীতি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আরাঘচি তাঁর বক্তব্যে আমেরিকার প্রতি চরম অনাস্থা প্রকাশ করে বলেন, “আমাদের অতীত অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে যে আমেরিকা কখনওই তার কথায় অনুগত থাকেনি এবং তারা কোনোদিন সৎ বিশ্বাস বা ‘গুড ফেইথ’ নিয়ে কাজ করেনি।” বিশেষ করে পরমাণু চুক্তি থেকে আমেরিকার সরে আসা এবং একের পর এক নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গটি তাঁর এই মন্তব্যের নেপথ্যে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: হুমকির রাজনীতির কাছে মাথানত করবে না ইউরোপ: ট্রাম্পকে কড়া বার্তা মাক্রোঁর

একটি চাঞ্চল্যকর তথ্য দিয়ে ইরানি বিদেশমন্ত্রী জানান যে, বর্তমান উত্তেজনার মধ্যেও আমেরিকা বারবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আরজি জানাচ্ছে। তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে আমাদের কাছে আলোচনার অনুরোধ পাঠিয়েছে এবং তারা প্রতিনিয়ত এই অনুরোধ পুনর্নবীকরণ করে চলেছে।” তবে এই মধ্যস্থতাকারী কারা বা কোন কোন দেশ এই প্রক্রিয়ায় জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আরও পড়ুন: পওয়ার-সঞ্জয় রাউতকে প্রাণনাশের হুমকি, শাহের কাছে পদক্ষেপের আর্জি শরদ কন্যার

আরও পড়ুন: পুতিনের হুমকিকে ভয় পাই না: বাইডেন
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

তুরস্কের মধ্যস্থতায় পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে বসছে ইরান ও আমেরিকা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হুমকি দিয়ে আলোচনা অসম্ভব: আমেরিকাকে সাফ জানিয়ে দিলেন ইরানের বিদেশমন্ত্রী

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৬, শুক্রবার