বিশেষ প্রতিবেদন¬ পিউ রিসার্চ সেন্টারের গবেষণায় বলা হয়েছে– আগামী ২০৭৫ সালের মধ্যে ইসলামই হবে বিশ্বের সর্ববৃহৎ ধর্ম। আন্তর্জাতিক গবেষণা সংস্থাটি দাবি করছে– ‘খ্রিস্টান ধর্ম এখনও পৃথিবীর বৃহৎ ধর্ম। তবে ২১ শতাব্দীর শেষদিকে গিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে ইসলাম ধর্ম।
২০১৫ সালের এক গবেষণা শেষে পিউ জানায়– এখন যেভাবে বাড়ছে সেভাবে সারাবিশ্বে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ধারা বজায় থাকলে ২০৫০ সাল নাগাদ বিশ্বে খ্রিস্টান ও মুসলিমের সংখ্যা সমান সমান পর্যায়ে চলে যাবে।আরও পড়ুন:
যদি তা হয়– তবে ইতিহাসে প্রথমবারের মতো দু’টি আলাদা বিশ্বাসের সমান সংখ্যক মানুষ বিরাজ করবে পৃথিবীতে। ২০১৭ সালে চালানো অপর একটি গবেষণায় বলা হয়েছে– মুসলিমরা ২০১৫-২০৬০ সালের মধ্যে সামগ্রিক বিশ্বের জনসংখ্যার তুলনায় দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। গবেষকরা বলছেন– চলতি শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিশ্বের বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী হিসাবে খ্রিস্টানদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুসলিমদের।