পুবের কলম ওয়েব ডেস্ক: দুঃস্থদের নতুন বস্ত্র সহ ইফতার সামগ্রী বিতরণ করলেন ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটি। সোমবার ১৮ই রমজানে তেলিপাড়ায় প্রায় ৮০ জন দুঃস্থের হাতে শাড়ি,পাজামা-পাঞ্জাবী সহ বিভিন্ন পোশাক তুলে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করলেন ডুয়ার্স মিলাত ইসলামের সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মিজানুর রহমান।
আরও পড়ুন:
মিজানুর রহমান জানান,পবিত্র মাহে রমজান মুসলিম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পূণ্যের।এই মাসে তারা সারাদিন উপোস রেখে রোজা পালন করেন।উৎসবে মেতে উঠেন প্রত্যেকে এই উৎসবে দুঃস্থদের মুখে হাসি ফোটাতেই এই প্রয়াস।
আরও পড়ুন:
এদিনের উপস্থিত ছিলেন ডুয়ার্স মিলাতে ইসলামিয়া সোসাইটির কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ-সম্পাদক শাহীরুল ইসলাম এবং জলপাইগুড়ি জেলা ইমাম মৌলানা মোঃ জারিফুল ইসলাম