ইসলামাবাদ, ১৭ এপ্রিল: মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনা। ইসরাইল-ইরান কি নতুন করে যুদ্ধ জড়াবে! তা নিয়ে চিন্তায় আন্তজার্তিক মহল। ইরানে ইসরাইলি হামলার হুমকি নতুন করে চিন্তা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে।
এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বিদেশ সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খুব দ্রুত পাকিস্তান সফরে আসবেন ইরানের প্রেসিডেন্ট বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এনিয়ে মন্ত্রিসভার বৈঠক সেরে ফেলেছে ইসলামাবাদ। বুধবার রাইসির সফর নিয়ে একটি বিবৃতিও জারি করেছে প্রধানমন্ত্রীর দফতর।আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়েছে, ইসলামাবাদ ও তেহরান প্রেসিডেন্ট রাইসির সফর নিয়ে একমত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল পাকিস্তান সফরে আসবেন রাইসি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সফরে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
আরও পড়ুন:
পাক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসির আলোচ্যসূচির মধ্যে রয়েছে দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা, গ্যাস পাইপলাইন এবং সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি। এদিকে, এই মুহূর্তে প্রেসিডেন্ট রাইসির পাকিস্তান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।