পুবের কলম ওয়েব ডেস্কঃ যায়নবাদী ইসরাইলকে ‘অপরাজেয় শক্তি’ হিসেবে তুলে ধরার কল্প-কাহিনী ও একইসঙ্গে ইহুদি সেনার অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র।
আরও পড়ুন:
সম্প্রতি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইসরাইলি বাহিনী আগ্রাসন চালালে ইসলামি জিহাদ আন্দোলন রকেট ছুঁড়ে তার যথাযথ জবাব দিয়েছে এবং এর মধ্য দিয়ে ইসরাইলি বাহিনীর অহংকার ভেঙে গিয়েছে।
আরও পড়ুন:
ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার আহমদ আল-মোজাল্লা বলেন, ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরাইলকে ব্যাপক হারে আঘাত করেছে এবং দেখিয়ে দিয়েছে যে, প্রতিরোধ আন্দোলনকে পরাজিত করা যাবে না।
আরও পড়ুন:
জিহাদ আন্দোলনের কমান্ডার বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যায়নবাদী ইসরাইলের দমন-পীড়ন মোকাবিলা করতে হলে জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা অত্যন্ত জরুরি।
মোজাল্লা বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন দখলদার ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে এবং টিকে থাকার প্রয়োজনে ফিলিস্তিনি জনগণ সংগ্রামের এই পথ বেছে নিয়েছেন।আরও পড়ুন:
গত ৫ আগস্ট ইসরাইল গাজার ওপর নতুন করে আগ্রাসন চালায় এবং বিমান হামলার মাধ্যমে ইসলামি জিহাদ আন্দোলনের অন্যতম শীর্ষ কমান্ডার তাইসির আল-জাবারিসহ প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করে। জবাবে জিহাদ আন্দোলন ইসরাইলকে লক্ষ্য করে ১,২০০ রকেট ছোঁড়ে। এতে যায়নবাদী ইসরাইল দ্রুত পিছু হটতে বাধ্য হয়। এবারের যুদ্ধের সময় ইসরাইলের ৫৮টি জনবসতি জিহাদ আন্দোলনের রকেট হামলার শিকার হয়।