পুবের কলম,ওয়েব ডেস্ক: গাজায় গণহত্যার অভিযোগ এনে গত ডিসেম্বরে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজেকে) মামলা করে দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার আদালত কিছু অন্তর্বর্তী আদেশ দিয়েছেন।
আরও পড়ুন:
গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে ইসরাইল প্রতি আহ্বান জানিয়ে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)।
আরও পড়ুন:
দক্ষিণ আফ্রিকার করা মামলায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই রায় দিয়েছে আদালত।
আরও পড়ুন:
চলতি মাসের শুরুর দিকে আইসিজেতে দুই দিনের শুনানি হয়। শুনানিতে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে জানানো হয়, আদালত যেন জরুরি ভিত্তিতে ইসরাইলকে গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেন।
আরও পড়ুন:
জেনোসাইড কনভেনশনের আওতায় ফিলিস্তিনি জনগণের অধিকারের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পদক্ষেপ ঘোষণা করা জরুরি বলেও উল্লেখ করা হয়।