পুবের কলম ওয়েবডেস্কঃ করোনা সংক্রমণ রুখতে মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশে অ্যাপের মাধ্যমে নিবন্ধন নথিভুক্ত করণ বাধ্যতামূলক ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় এই নিবন্ধন বা নথিভুক্তকরণ আপাতত জরুরি নয় বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
আরও পড়ুন:
মসজিদে নববিতে নামাজ আদায় ও মহানবী (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে আগের মতো অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে না। তবে ‘তাওয়াক্কালনা’ অ্যাপের সাহায্যে করোনা নেগেটিভ তা ’ নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন:
গত আগস্ট মাস থেকে মসজিদুল হারামে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অনুষ্ঠান ও আলোচনা সভাগুলো পুনরায় চালু হয়। মুসল্লিদের পাঠের জন্য মসজিদের তাকে রাখা হয় পবিত্র কোরআনের কপি।
আরও পড়ুন:
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মসজিদুল হারামের শিক্ষাদান কেন্দ্রগুলিতে শুরু হয়েছে পাঠদান কর্মসূচী। ওমরাহযাত্রীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়। ১২ বছরের বেশি শিশুদের মসজিদে আসার অনুমোদন দেওয়া হয়েছে।