জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার রাতে নওগাঁও থানার ভিতর ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে উপত্যকা। মুহূর্তের মধ্যে ছিটকে যায় ইট-পাথর, ধ্বংসস্তূপে পরিণত হয় থানার একাংশ। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, নিহত হয়েছেন অন্তত ৭ জন পুলিশকর্মী। আহত হয়েছেন প্রায় ২৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
খবরে প্রকাশ, গত কয়েকদিন ধরে ফরিদাবাদসহ একাধিক জায়গা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। ওই বাজেয়াপ্ত সামগ্রী পরীক্ষা করতে গিয়েই ঘটে এই বিপত্তি। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরেনসিক দলের সদস্যরাও। আহতদের দ্রুত ভরতি করা হয়েছে সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে।
আরও পড়ুন:
বিস্ফোরণের তীব্রতায় থানার আশপাশের বড় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সেনার উচ্চপদস্থ কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলেছেন।