পুবের কলম,ওয়েবডেস্ক: খালিস্তানি প্রসঙ্গে ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব চরমে। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের বাঁধন জমজমাট। অথচ একদা প্রাণের বন্ধু আজ চরম শত্রুতে পরিণত হয়েছে। এই আবহেই কানাডায় বাসরত ভারতীয়দের একটা পরিসংখ্যান বের করল বিদেশ মন্ত্রক। প্রকাশিত হওয়া প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ ৫ বছরে (২০১৮-২০২৩) পর্যন্ত ১ লক্ষ ৬০ হাজার ভারতীয় কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছে।
যা দেশের জনসংখ্যার ২০ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় প্রবাসীদের জন্য দ্বিতীয় সর্বাধিক পছন্দের অকুস্থল হচ্ছে কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম। যেখানে অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ। ২০২০ (করোনা মহামারি) ছাড়া নাগরিকত্ব ত্যাগ করার বছরভিত্তিক ভাঙন ঊর্ধ্বমুখী। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১.৩ লক্ষ। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে ২.২ লক্ষতে ঠেকেছে। অন্যদিকে ২০২৩সালের প্রথমার্ধে ৮৭ হাজার ভারতীয় নাগরিক বিদেশী নাগরিকত্ব বেছে নিয়েছে। উন্নত জীবনযাত্রা, শিক্ষা, কর্মসংস্থানের সুযোগকেই দেশত্যাগের কারণ দর্শেছে একাংশ। কংগ্রেসের লুধিয়ানার সাংসদ রবনীত বিট্টু সম্প্রতি কানাডায় ভারতীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। তিনি লিখেছেন, প্রায় ৬ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়া কানাডায় অধ্যয়ন করছে। তাদের মধ্যে অনেকে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছে। তিনি কানাডায় ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন। উল্লেখ্য, গত জুন মাসে কানাডার সারে শহরে একটি গুরুদ্বারে ভারতের ‘মোস্ট ওয়ানটেড’ হরদীপ সিং নিজ্জরকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কি কারণে খুন তা এখনও পরিষ্কার নয়। ঘটনায় একজনও গ্রেফতার হয়নি। এরপর থেকেই শুরু হয়েছে দোষারপের খেলা। ভারতের কালো তালিকাভুক্ত জঙ্গি হরদীপের হত্যাকাণ্ডের দায় নয়াদিল্লির কাঁধেই তুলে দিয়েছে কানাডা।৫ বছরে ১.৫ লক্ষ ভারতীয়র কানাডা নাগরিকত্ব গ্রহণ, রিপোর্ট
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫
আরও খবর
এসআইআরের পর ঝাড়খণ্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ, বাদ ৪৩ লক্ষের বেশি নাম
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিন: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সপ্তম বর্ষপূর্তিতে কাশ্মীরে প্রতিবাদ
রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিন: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সপ্তম বর্ষপূর্তিতে কাশ্মীরে প্রতিবাদ
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
প্রধানমন্ত্রীর ভিডিও মুছে ফেলায় জাকারবার্গকে ক্ষমা চাইতে আল্টিমেটাম, অন্যথায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সংসদীয় কমিটির
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
১৫ বছরের কিশোরীকে ৩ লাখ টাকায় বিক্রি: ইন্দোরে বাবা-মা সহ গ্রেফতার ৪
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা