এসআইআর নিয়ে বিতর্কে জড়িয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আশার পরই হইচই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই ইস্যুকে হাতিয়ার করে জ্ঞানেশের অপসারণের দাবি তুলে সরব হয়েছেন বিরোধীরা। এই আবহে পশ্চিমবঙ্গে ‘অবাধ ও শান্তিপূর্ণ’ নির্বাচনে জ্ঞানেশ কুমারের ভূমিকার কথা মনে করালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
বিজেপি সাংসদের মতে, জ্ঞানেশ কুমারের পদ্মভূষণ পাওয়া উচিত।আরও পড়ুন:
শমীক ভট্টাচার্যের কথায়, পশ্চিমবঙ্গে যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে, তার কৃতিত্ব জ্ঞানেশ কুমারের। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে পারি ভোট পূর্ববর্তী, ভোট চলাকালীন, ভোট পরবর্তী হিংসা থেকে যিনি পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ পাঁচ বছর পর যে নির্বাচন দেখেছেন, যেখানে মৃত ভোটারদের নাম বাদ দিয়ে, ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে মানুষকে ভয়মুক্ত করে, তাঁর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন যিনি, তিনি জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের মানুষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন।
ভোট দিতে চেয়েছিলেন। ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চেয়েছিলেন। সেটা যিনি করে দেখিয়েছেন তিনি জ্ঞানেশ কুমার। কমপক্ষে পদ্মভূষণ দেওয়া উচিত।”