পারিজাত মোল্লাঃ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুরসভায় তদন্ত সংক্রান্ত পুনর্বিবেচনার আর্জি মামলার শুনানি চলে । এদিন এই মামলায় তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। রিভিউ মামলার রায় আগামী ১২ মে শুক্রবার দেওয়া হবে বলে জানা গেছে ।এদিন এই মামলায় বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, -'পুরসভা ও শিক্ষা নিয়োগ দুর্নীতি একটা মিশ্রিত অপরাধ'।এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে গিয়েছে বিচারপতি অমৃতা সিনহার কাছে। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা । এই মামলায় আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। পরে এই মামলায় সুপ্রিম কোর্ট সাতদিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল।রাজ্য সরকারের পক্ষ থেকে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার নির্দেশের বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানান হয়। সোমবার এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। আগামী শুক্রবার অর্থাত্ ১২ মে মামলার রায় দেবে আদালত । বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
কিন্তু সুপ্রিম কোর্ট এক সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে মামলা আবার কলকাতা হাইকোর্টে পাঠায়। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয় রাজ্য। পুরসভা সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানানো হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের তরফে এই আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্টের তরফ থেকে সিঙ্গল বেঞ্চের সিবিআই নির্দেশে এক সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে রিভিউ পিটিশনেরও নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো মামলা নতুন বেঞ্চে যাওয়ার পর সেখানে পুনর্বিবেচনার আর্জি জানানো হয়।এদিন সেই মামলার শুনানি চলাকালীন এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান , -‘আইনশৃঙ্খলার দায়িত্বে রাজ্য। কোনও অপরাধ হলে রাজ্য তার তদন্ত করে। সিবিআই ব্যতিক্রমী ক্ষেত্রে তদন্তের অনুমতি পায়। ইডির এই আবেদন গ্রহণযোগ্য নয়। নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।’ এর প্রতুত্তরে ইডির আইনজীবী বলেন, - ‘ইডি ও সিবিআইয়ের হাতে কম সময় ছিল। কারণ তথ্যপ্রমাণ নষ্ট হতে পারে। তাই দ্রুত আদালতে আসা। হাইকর্টে দ্রুত শুনানির আবেদন এই কারণে করা হয়। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করার সময় ইডি জানতে পারে নিয়োগ দুর্নীতি শিক্ষাবাদ দিয়েও আরও বিভিন্ন দফতরে হয়েছে'। অপরদিকে সিবিআইয়ের আইনজীবী বলেন,- ‘পুনর্বিবেচনার অর্থ নতুন করে ফের এই মামলা শুরু করতে হবে। এফআইআর দায়ের হয়ে গিয়েছে। অথচ সেই তথ্য দেওয়া হয়নি সুপ্রিম কোর্টে । পুনর্বিবেচনার আর্জি গ্রহণযোগ্য নয়। যেখানে সরকারি কর্মচারি দুর্নীতি করছেন, সেখানে সিবিআই তদন্ত করতে পারে।’এদিন আদালতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন - ‘নিয়োগ মামলার সঙ্গে মিশে রয়েছে পুরসভা দুর্নীতি। সিবিআইয়ের রিপোর্টে দেখা যায় একাধিক দফতরযুক্ত। ২০০ কোটি নিয়েছেন সুবিধাভোগীরা। সেই তদন্ত সিবিআই, ইডি করবে। অয়নশীল নির্দোষ প্রমাণিত নয়। রিভিউ গ্রহণযোগ্য নয়। কারণ তদন্ত চলছে।’যদিও রাজ্যের আইনজীবী বলেন,- ‘নতুন করে এফআইআর আর্জি জানায় সিবিআই। আইন অনুযায়ী তদন্তকারী সংস্থা এফআইআর করতে পারে না। এফআইআর রাজ্য করতে পারে। তদন্ত শুরু হয়ে গিয়েছে। আবার নতুন দুর্নীতির কথা বলা হচ্ছে। তাই পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে।’ এরপরই বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘নতুন অপরাধ আবার কী? এটা একটা মিশ্রিত অপরাধ।’ আগামী শুক্রবার এই মামলার রায়দান রয়েছে বলে জানা গেছে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৯ মে ২০২৩, ০৫:৩৭
আরও খবর
আগস্টে অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? ভুয়ো উপভোক্তা রুখতে কড়া সমীক্ষার নির্দেশ
'জেলে ভরলেও আমি দেশে ফিরবই', ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে দিল্লি থেকে বার্তা শেখ হাসিনার
ইতিহাসে প্রথম! কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্য বিধানসভার মার্শাল
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা