পুবের কলম ওয়েবডেস্ক : তীব্র গরমের দাবদাহে নাভিশ্বাস সাধারণ মানুষের। সঙ্গে রোযার মাস। বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছে সাধারণ মানুষ। মাঝে মাঝে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিনবঙ্গে বৃষ্টির লেশ মাত্র নেই। দক্ষিণবঙ্গে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঝড়ো হাওয়া হলেও, সকাল হতে না হতে আবার তীব্র রোদে অতিষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষ।
আরও পড়ুন:
কালবৈশাখীর অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। এরই মধ্যে রোববার বিকেলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝাপিয়ে বৃষ্টি নামার সম্ভবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটা জেলায়। যদিও দক্ষিণবঙ্গের মানুষরা বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে, কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সুত্র অনুযায়ী, উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায়, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর,মুর্শিদাবাদ্, ইত্যাদি জায়গাই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সোমবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন:
ইতিমধ্যে আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেছে।
এবার ভিজতে চলেছে বাকি জেলা গুলো। কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জেরে সতর্কবার্তা জানানো হবে বলে জানা যাচ্ছে। আবহাওয়া দফতর সুত্রে খবর, দার্জিলিং, কালিম্পং ইত্যাদি জেলা গুলোতে কিছুক্ষণের মধ্যে ৫০, ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইবে।আরও পড়ুন:
এছাড়াও আবহাওয়া দফতর জানিয়েছে, কিছুদিন পর দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা ছাড়া সব জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে। কিন্তু পরের সপ্তাহে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে সব রাজ্যে। বৃষ্টি হলে অস্বস্তিকর গুমোট ভাবটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: