পুবের কলম ওয়েব ডেস্কঃ শেষ দফার ভোটের ৪ দিন আগেই ফের বদল করা হল কালীঘাটের ওসি। উল্লেখ্য কালীঘাট থানা পড়ছে ভাবানীপুর কেন্দ্রে। আর কেন্দ্রেই তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যাদিকে, এখানেবিজেপির প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।
ফলে ভোটের ঠিক আগেই ফের সেখানে এভাবে ওসি বদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কালীঘাট ছারাও আরও বেশ কয়েকটি থানার ওসি বদল করা হয়েছে।আরও পড়ুন:
শনিবার জারি হওয়া নির্বাচন কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, কালীঘাট-সহ শহরের মোট তিনটি থানার ভারপ্রাপ্ত আধিকারিককে বদল করা হয়েছে। কালীঘাট থানায় সদ্য নিয়োগপ্রাপ্ত উৎপল ঘোষকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তাঁর জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন গৌতম দাস, যিনি এতদিন কলকাতা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। উল্লেখযোগ্য বিষয়, গত মার্চ মাসের শেষেই উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। এক মাসের মধ্যেই তাঁর এই বদলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।আরও পড়ুন:
এখানেই শেষ নয়, কালীঘাট থানার অতিরিক্ত ওসি পদেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন করে ওই দায়িত্ব দেওয়া হয়েছে উত্তম পাইককে, যিনি আগে বিশেষ শাখায় ছিলেন। পাশাপাশি আলিপুর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ পেয়েছেন সুব্রত পাণ্ডে। উল্টোডাঙা মহিলা থানাতেও পরিবর্তন হয়েছে। ওই থানার দায়িত্বে আনা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে, যিনি আগে আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে কাজ করছিলেন।আরও পড়ুন:
ভোটের ঠিক আগে কালীঘাট থানার ওসি ও অতিরিক্ত ওসি বদল হওয়ায় এই সিদ্ধান্ত ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও এই রদবদলের নির্দিষ্ট কারণ কমিশনের তরফে জানানো হয়নি, তবে প্রশাসনিক মহলের মতে, ভোট চলাকালীন পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে রাখতে এবং নজরদারি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।