পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষামূলক ভ্রমণে অভব্যতা। ছাত্রের সঙ্গে প্রধান শিক্ষিকার ঘনিষ্ঠতার দৃশ্য ভাইরাল হল। ঘটনায় ধিক্কার জানিয়েছেন সকল স্তরের মানুষ। ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা।
সেই ভ্রমণে গিয়ে এক ছাত্রের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল প্রধান শিক্ষিকাকে। এমনকি সেই ঘনিষ্ঠতার ছবি নিজের মোবাইলে তুলেছিলেন তিনি। ছবিগুলি ফাঁস হতেই ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবক মহলে। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গণে এই ধরনের আচরণ কোনও ভাবেই বরদাস্ত নয়। কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার চিন্তামণি মহকুমার মুরুগামল্লা গ্রামের একটি স্কুলের ঘটনা।আরও পড়ুন:
প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। জানা গেছে, সম্প্রতি মুরুগামল্লা গ্রামের সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ভ্রমণে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা পুষ্পলতা।
ভ্রমণের সময় একাদশ শ্রেণির এক নাবালক ছাত্রের সঙ্গে পুষ্পলতার শারীরিকভাবে ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে পড়ে। অন্তরঙ্গ মুহূর্তগুলির ছবি শিক্ষিকা তার নিজের মোবাইলে তুলে রাখেন। ওই ছবিগুলি কোনওভাবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে।আরও পড়ুন:
দ্রুত ভাইরাল হয় ছবিগুলি। ছবিগুলিতে, প্রধান শিক্ষিকা পুষ্পলতাকে ওই হাই স্কুলের ছাত্রের সঙ্গে বিভিন্ন রোমান্টিক ভঙ্গীতে দেখা গিয়েছে। ছবিগুলি দেখে মনে হয়েছে শিক্ষিকার সম্মতিতেই এই কাণ্ডগুলি ঘটেছে।
আরও পড়ুন: