১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চতুর্থবার ইডির সমন এড়ালেন কেজরিওয়াল

পুবের কলম ওয়েব ডেস্ক: চতুর্থবারও একই কাজ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার চতুর্থবারের জন্য আবগারি দূর্নীতি মামলায় তাকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি যাননি। জানা গেছে, লোকসভার প্রচারের জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে গোয়া যেতে পারেন কেজরিওয়াল। এদিন আপের পক্ষ থেকে বলা হয়েছে, কেজরিওয়াল ইডিকে চিঠি দিয়েছেন। বিজেপি চাইছে তাকে গ্রেফতার করতে। যাতে লোকসভায় প্রচারের সুযোগ না পান কেজরিওয়াল। ইডি তাদের সমনে লিখেছে, কেজরিওয়াল অভিযুক্ত নন। তাহলে সমন কেন? কিসেরই বা গ্রেফতারি? দূর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যোগ দেয়, তারপর তাদের বিরুদ্ধে চলা সব মামলা বন্ধ করিয়ে দেওয়া হয়। আমরা দূর্নীতি করিনি। তাই আমাদের কোনও নেতা বিজেপিতে যোগ দেবে না।

সূত্রের খবর, খুব শীঘ্রই পঞ্চমবারের মত কেজরিওয়ালকে সমন পাঠাতে পারে ইডি।

আরও পড়ুন: “আমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিৎ”, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

আরও পড়ুন: মোদির গ্যারান্টি মিথ্যা প্রমাণিত হয়েছে; অরবিন্দ কেজরিওয়াল
সর্বধিক পাঠিত

সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা: মৃত্যুদণ্ড প্রাপ্তদের খালাস বাতিলে ইউপি সরকারের আরজি শুনবে সুপ্রিম কোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চতুর্থবার ইডির সমন এড়ালেন কেজরিওয়াল

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার