পুবের কলম,ওয়েবডেস্ক: জওয়ানের উপর হামলা। পিঠে লিখে দেওয়া হল ‘পিএফআই’। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কেরলের কোল্লাম জেলায়। এই ঘটনায় নতুন করে নিষিদ্ধ পপুলার ফ্রন্টকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণের রাজ্যে। পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। সংক্ষেপে পিএফআই। আন্তর্জাতিক জঙ্গি যোগ সন্দেহে গত বছরে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অনেকেই প্রশ্ন তুলেছেন এই নিষিদ্ধ সংগঠনের কর্মীরা কি আদেও এই কাজ করছেন?
নাকি তাদের নাম ভাঙিয়ে অন্য কেউ রাজনৈতিক জলঘোলা করতে চাইছে। একাংশের মতে অতীতেও সমাজ সেবামূলক একাধিক কাজ করেছে তারা। তাও প্রকাশ্য। এমনিতেই কেরলের বিভিন্ন প্রান্তে পিএফআইয়ের কার্যকলাপের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি-সিবিআই। আর তার মধ্যেই সামনে এল এই ঘটনা। প্রশ্ন উঠছে কারা এই ঘটনার পেছনে রয়েছে? ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দোষীদের অবিলম্বে সামনে আনা হবে বলে জানিয়েছেন তারা।পুলিশ সূত্রে খবর, সেনাকর্মীর নাম শাইন কুমার। কোল্লাম জেলার কাদাক্কালের বাসিন্দা। এদিন রাতে টহলদারি করতে বেরিয়েছিলেন ওই সেনা। হঠাৎ করেই ৫/৬ জন যুবক তার ওপর চড়াও হয়। তাঁকে অপহরণ করে এলাকায় একটি রাবার জঙ্গলে নিয়ে যায়। এরপর হাত বেঁধে দেয় তারা। মারধর করে। তারপর পিঠে সবুজ কালি দিয়ে ‘পিএফআই’লিখে দেয় তারা।
আরও পড়ুন:
জওয়ানের উপর হামলার ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনা জওয়ানের টি-শার্ট পিছন থেকে ছেঁড়া। আর সবুজ রং দিয়ে লিখে দেওয়া হয়েছে পিএফআই। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেয় হামলাকারীরা। এরপরই কাদাক্কাল থানায় ঘটনাটি জানিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। যদিও হামলাকারী কাউকে চিনতে পারেননি শাহিন। অজ্ঞাতপরিচিত ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ।
আরও পড়ুন:
https://twitter.com/anilkantony/status/1706255698567602572?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1706255698567602572%7Ctwgr%5E33fa5b86ae4991daacbc169e1aa0cb1dc798622d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fthesouthfirst.com%2Fkerala%2Fclueless-over-who-attacked-soldier-and-painted-pfi-on-his-back-kerala-police-intensify-search%2F