পুবের কলম,ওয়েবডেস্ক: জেহোবাদের (খ্রিস্টানদের একটি গোষ্ঠী ) ধর্মীয় সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আত্মসমর্পণ একজনের । নাম ডমিনিক মার্কিন (৪৮)। নিজেকে জেহোবা অনুগামী বলেও দাবি করেন অভিযুক্ত। দাবি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1718581579092742583?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1718581579092742583%7Ctwgr%5Eeb6be8e19ef0118a5cc2221fd47ee8f31f4ad956%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fnews%2Findia%2Fexplosion-at-convention-centre-kalamassery-ernakulam-kerala-death-toll-injured-terror-attack-suspected-6454829%2F
আরও পড়ুন:
উল্লেখ্য, রবিবার কোচিতে খ্রিস্টানদের এক অনুষ্ঠান চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। উপস্থিত ছিলেন কমপক্ষে ২২০০ লোক। প্রাণভয়ে তখন যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ধারাবাহিক এই বিস্ফোরণে ১জন নিহত। জখম ৪০জন। আশংকাজনক ৭জন। তাদের কালমাসেরি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।আরও পড়ুন:
https://twitter.com/ANI/status/1718499608501027279?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1718499608501027279%7Ctwgr%5Eeb6be8e19ef0118a5cc2221fd47ee8f31f4ad956%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fnews%2Findia%2Fexplosion-at-convention-centre-kalamassery-ernakulam-kerala-death-toll-injured-terror-attack-suspected-6454829%2F
আরও পড়ুন:
এমন একটি সময় এই বিস্ফোরণটি ঘটল যখন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন গাজায় ইসরাইলি হানার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়েছেন। একদিন আগেই আবার কেরলে ইসরাইলের বিরুদ্ধে আয়োজিত একটি মিছিলে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন হামাস নেতা খালেদ মাসাল। তা নিয়ে বিতর্কও হয়েছে অনেক। তারপরই এই ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=FnKXe21SrGQ