পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইলকে সমর্থন, বিক্ষোভের মুখে আলজেরিয়ায় ফাস্ট ফুড সেন্টার বন্ধ করতে বাধ্য হল কেএফসি। দুদিন আগেই আলজেরিয়ায় শুরু হয়েছিল আমেরিকান ফাস্ট-ফুড সেন্টার কেএফসি। ইসরাইলের প্রতি প্রথম থেকে সমর্থন করে আসছিল কেএফসি। তার জেরে বিক্ষোভ শুরু হয়।
আরও পড়ুন:
গত ছয় মাস ধরে গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল।
চারিদিকে শুধুই লাশের সারি। কোনরকমে এবছর ঈদ পালন করেছে ফিলিস্তিনবাসী। এদিকে প্রথম থেকেই ইসরাইলকে আর্থিকভাবে সহায়তা করে চলেছে কেএফসি। এর পরেই গোটা বিশ্বে আমেরিকান ফাস্ট-ফুড সেন্টার কেএফসিকে বর্জনের আওয়াজ ওঠে।আরও পড়ুন:
সমর্থনের কারণে কেএফসি অন্যান্য পশ্চিমা ব্র্যান্ডের সঙ্গে বিশ্বব্যাপী বয়কটের মুখে পড়েছে।
সোমবার আলজেরিয়ায় পশ্চিমে দালি ইব্রাহিম এলাকায় কেএফসির একটি শাখা খোলে। স্থানীয় সংবাদসূত্রে খবর, খোলার দুই দিন পর বুধবার কেএফসি শাখা বন্ধ করতে বাধ্য হল।আরও পড়ুন:
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল, ফিলিস্তিনের উপর আক্রমণ চালাতে শুরু করে। তখন থেকেই তাদের আর্থিকভাবে সাহায্য করার অভিযোগ ওঠে কেএফসির বিরুদ্ধে। চলমান এই যুদ্ধে ৩৩, ৯০০ ফিলিস্তিনবাসীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশিরভাগ শিশু ও নারী। অন্যদিকে হামাসের আক্রমণে ১২০০ ইসরাইলের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: