আবদুল ওদুদ: ফের ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা চালু করল বাংলাদেশ হাইকমিশন। আগামী পয়লা ডিসেম্বর থেকে বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন ভারতীয়রা। মঙ্গলবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসরত ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।
আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। এই দুই কেন্দ্রে ভিসা আবেদন সংক্রান্ত পরিষেবা পরিচালনার দায়িত্ব পেয়েছে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (SGGS)।আরও পড়ুন:
২৪ নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ে বসবাসরত ভারতীয় নাগরিক এবং ওই রাজ্যগুলিতে দীর্ঘমেয়াদে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বাংলাদেশি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধার্থে এই সংস্থাকে আউটসোর্স সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন:
নতুন ব্যবস্থা অনুযায়ী, কলকাতার ভিসা আবেদন কেন্দ্রটি চালু হবে সল্টলেকের সেক্টর ফাইভের Cimsys Towers, Plot No. Y-13, Block EP & GP, Kolkata-700091 ঠিকানায়। অন্যদিকে, শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সেভক রোডের সিটি মলের প্রথম তলায়, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।
আরও পড়ুন:
বাংলাদেশ উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পাঁচটি রাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভিসার আবেদনপ্রার্থীদের এই দুই কেন্দ্রের মাধ্যমে সুবিধাজনকভাবে ভিসার আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নতুন এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট রাজ্যগুলির আবেদনকারীদের বাংলাদেশি ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
ফলে বাংলাদেশের ভিসা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তার অবসান ঘটলো । এর ফলে দু'দেশের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।