উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে পৃথক সুন্দরবন জেলা গঠনের উদ্যোগ ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সুন্দরবনবাসী। দক্ষিণবঙ্গের প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ১৩টি এবং উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে গঠিত হতে পারে নতুন সুন্দরবন জেলা।প্রস্তাবিত জেলার সদর দপ্তর হতে চলেছে কাকদ্বীপে।প্রস্তাবিত পরিকল্পনায় দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী, ক্যানিং-১ ও ২, কুলতলি, জয়নগর-১ ও ২, মথুরাপুর-১ ও ২, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে।
পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালি-১ ও ২ ব্লকও নতুন জেলার আওতায় আসতে পারে। তবে চূড়ান্ত সীমানা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি।সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া দীর্ঘদিনের চ্যালেঞ্জ। নদীভাঙন, নোনা জলের সমস্যা, ঘূর্ণিঝড়, নদীবাঁধ ভেঙে প্লাবন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধির মতো একাধিক সমস্যার মোকাবিলা করতে হয় এখানকার মানুষকে। জেলা সদর থেকে দূরত্ব বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক পরিষেবা পৌঁছতেও সময় লাগে। পৃথক জেলা হলে স্থানীয় স্তর থেকেই উন্নয়ন ও বিপর্যয় মোকাবিলার কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।প্রস্তাবিত জেলা সদর কাকদ্বীপে জেলাশাসকের কার্যালয়, জেলা পরিষদ অফিস সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দপ্তর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যেই জেলাশাসকের কাছে জমি চাওয়া হয়েছে। জমি পাওয়া গেলে প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শুরু হবে। গোটা পরিকাঠামো তৈরি করতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে বলেও জানা গিয়েছে।নতুন জেলা গঠিত হলে ঘূর্ণিঝড়, নদীবাঁধ ভাঙন কিংবা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। পাশাপাশি সমুদ্রে থাকা মৎস্যজীবীদের নিরাপত্তা ও অবস্থানের উপর নজরদারির জন্য আধুনিক নিয়ন্ত্রণকক্ষ তৈরির পরিকল্পনা ও রয়েছে।অন্যদিকে, প্রতিবছর সাগরদ্বীপে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার ক্ষেত্রেও নতুন জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম সামলাতে কাকদ্বীপ থেকে সরাসরি প্রশাসনিক তদারকি করা গেলে পরিবহণ, নিরাপত্তা ও অন্যান্য পরিষেবা পরিচালনায় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।পৃথক জেলা গঠনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। নতুন জেলা গঠনের সম্ভাবনায় স্বাভাবিকভাবেই খুশি সুন্দরবনবাসী। এখন তাকিয়ে রয়েছেন সরকারি চূড়ান্ত ঘোষণা ও বাস্তবায়নের দিকে।১৯টি ব্লক নিয়ে গঠিত হতে চলেছে প্রস্তাবিত নতুন সুন্দরবন জেলা, সদর দপ্তর কাকদ্বীপে
আসলাম হোসেন
প্রকাশিত:
১৪ নভেম্বর ২০২৬, ১৮:০৮
আরও খবর
বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে রণক্ষেত্র এসআরএফটিআই চত্বর, ইটের ঘায়ে জখম অধ্যাপক
আচমকা উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ জগদীপ ধনখড়ের, রাজনৈতিক গুঞ্জন শুরু
সম্পূর্ণ অন্ধ দুই যুবক পাশ করলেন রাজ্যের সিভিল সার্ভিসের পরীক্ষায়
২০২৮-এর বিধানসভা নির্বাচনে ম্যাজিক দেখাবে মিম: জুবিলি হিলসের উপনির্বাচন নিয়ে বার্তা ওয়াইসি
বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্রের তৈরি নতুন ডিজাইনের বাইক অবাক করে দিল সকলকে
বিশ্বভারতীর একাদশ শ্রেণির ছাত্রের তৈরি নতুন ডিজাইনের বাইক অবাক করে দিল সকলকে
বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফরা, ব্যাপক বোমাবাজি ISF-এর! পুলিশের সঙ্গে বচসা নওশাদের
বোর্ড গঠন ঘিরে রণক্ষেত্র ফুরফরা, ব্যাপক বোমাবাজি ISF-এর! পুলিশের সঙ্গে বচসা নওশাদের
১ বছরের মেয়াদ বৃদ্ধি বিদেশ সচিব বিক্রম মিশ্রির, নেপথ্যে কি চিন ও ব্রিকস সামিট?
১ বছরের মেয়াদ বৃদ্ধি বিদেশ সচিব বিক্রম মিশ্রির, নেপথ্যে কি চিন ও ব্রিকস সামিট?
কাঁথিতে অধিকারী গড়ে পুড়ল মুখ, খাতাই খুলতে পারলো না গেরুয়া শিবির
কাঁথিতে অধিকারী গড়ে পুড়ল মুখ, খাতাই খুলতে পারলো না গেরুয়া শিবির
বিভ্রান্তিকর বিজ্ঞাপন! রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিভ্রান্তিকর বিজ্ঞাপন! রামদেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সর্বাধিক পাঠিত
সোনার দামে স্বস্তি, ধনতেরসে ভালো ব্যবসার আশায় স্বর্ণ ব্যবসায়ীরা
মানহানি মামলায় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে নতুন করে পরোয়ানা জারি করল আদালত
‘গণতন্ত্রের বিকল্প মবোক্রেসি নয়’, কৃষ্ণনগরের সভা থেকে ‘টুকরে গ্যাং’কে নিশানা শমীক ভট্টাচার্যের
যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণকে উত্তরপ্রদেশ বিজেপির কার্যনির্বাহী কমিটিতে জায়গা
সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা
সৌদি আরবের প্রধান পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা
গুজরাটে দেবীর বেদিতে বলি দেওয়ার নামে ১০ বছরের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
গুজরাটে দেবীর বেদিতে বলি দেওয়ার নামে ১০ বছরের ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে
‘ভোট চুরি’ নিয়ে রাহুলের হুঁশিয়ারি, জ্ঞানেশকে অপসারণের দাবিতে আজ রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে ‘ইন্ডিয়া’
‘ভোট চুরি’ নিয়ে রাহুলের হুঁশিয়ারি, জ্ঞানেশকে অপসারণের দাবিতে আজ রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে ‘ইন্ডিয়া’
আইআইটি বম্বের দলিত ছাত্র মৃত্যু: তদন্ত ও বিচার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হয়রানি,নজরবন্দির অভিযোগ
আইআইটি বম্বের দলিত ছাত্র মৃত্যু: তদন্ত ও বিচার দাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশি হয়রানি,নজরবন্দির অভিযোগ
ভোটাধিকার রক্ষার দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশ, ৫০ হাজার জমায়েতের লক্ষ্য