বিশ্বজুড়ে ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারেরও বেশি নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন আপনজনদের হাতে। উদ্বেগের বিষয়, গত কয়েক বছরের তুলনায় এই সংখ্যায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হয়নি।
আরও পড়ুন:
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র। জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কন্যাশিশুর সংখ্যা বছরে ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর মধ্যে প্রায় ৬০ শতাংশই নিহত হয়েছেন তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে।
আরও পড়ুন:
বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
আরও পড়ুন:
প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ১৯ শতাংশ ছিলেন নারী। তাঁদের মধ্যে ৬০ শতাংশ নিজ বাড়িতে বা পারিবারিক পরিবেশে নিহত হয়েছেন। অন্যদিকে, হত্যার শিকার পুরুষদের ক্ষেত্রে নিজ বাড়ি বা পারিবারিক পরিসরে নিহত হওয়ার হার মাত্র ১১ শতাংশ।
আরও পড়ুন:
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক সহিংসতা প্রতিরোধের উদ্যোগে শুধু ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়টিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে।
আরও পড়ুন:
বিশ্বের কোনও অঞ্চলই নারী ও কন্যাশিশু হত্যার এই ভয়াবহ প্রবণতা থেকে মুক্ত নয়। তবে ২০২৫ সালেও ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নারী ও কন্যাশিশু হত্যার সর্বোচ্চ ঘটনা ঘটেছে আফ্রিকায়। সেখানে নিহতের সংখ্যা ২২ হাজার ১০০। দ্বিতীয় স্থানে থাকা এশিয়ায় প্রাণ হারিয়েছেন ১৫ হাজার ১০০ জন।
এ ছাড়া আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০ নারী ও কন্যাশিশু নিহত হয়েছেন।আরও পড়ুন:
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার কমছে তুলনামূলক ধীরগতিতে। আমেরিকা ও ইউরোপে এই প্রবণতা বিশেষভাবে লক্ষণীয়।
আরও পড়ুন:
জাতিসংঘের মতে, এর মধ্য দিয়ে স্পষ্ট হয় যে নারী হত্যার পেছনে সমাজের প্রচলিত রীতিনীতি, নারী-পুরুষের ভূমিকা নিয়ে গড়ে ওঠা গতানুগতিক ধারণা এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের নানা প্রতিবন্ধকতা গভীরভাবে জড়িয়ে রয়েছে।
আরও পড়ুন:
লিঙ্গের কারণে নারী ও কন্যাশিশুকে হত্যা করাকে ‘ফেমিসাইড’ বলা হয়। ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম কিংবা মানব পাচারের সঙ্গে যুক্ত কিছু হত্যাকাণ্ডও এই সংজ্ঞার আওতায় পড়তে পারে।
আরও পড়ুন:
তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এ ধরনের হত্যাকাণ্ডের পর্যাপ্ত তথ্য এখনো পাওয়া যায় না। ফলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ফেমিসাইডের প্রকৃত চিত্র এবং এর ব্যাপ্তি নির্ধারণ করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ।