বিপুল শঙ্কর বসু: উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুর জেলার চোপড়া বিধানসভার অন্তর্গত চোপড়া পঞ্চায়েত সমিতিতে বড়সড় ভাঙন। পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক সহ মোট ১৯ জন সদস্য তৃণমূল কংগ্রেস ছেড়ে যোগ দিলেন এনসিপিআই (NCPI)-তে।  কলকাতায় এক বিশেষ কর্মসূচির মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

২৪ আসন বিশিষ্ট চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্যই দলবদল করায় কার্যত পুরো বোর্ডই এখন এনসিপিআই-এর দখলে চলে এল বলে দাবি করেছে দলীয় নেতৃত্ব। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য এনসিপিআই-তে যোগ দেওয়া গোয়ালপোখর-২ ব্লকের সভাপতি মহম্মদ আনোয়ার আলম। কেন্দ্র ও রাজ্যের উন্নয়নের ধারার সঙ্গে যুক্ত হয়ে এলাকার মানুষের কাছে আরও ভালোভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যোগদান বলে জানানো হয়েছে।