পুবের কলম প্রতিবেদক: ট্রাইবুনালে আটকে থাকা ২৭ লক্ষ এবং আরও ৫ লক্ষ ডিলিটেড ভোটারের ভোটাধিকার ফেরানোর দাবিতে সোমবার কলকাতায় নির্বাচন কমিশনের সিইও দফতরে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি ও সভা করল সংগ্রামী গণমঞ্চ। একই সঙ্গে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তোলা হয়েছে। এদিন ওয়াই চ্যানেলে সংগঠনের নেতৃত্বদের বক্তব্য, ডিলিটেড ভোটারদের বাদ দিয়ে কোনও ভোট করা যাবে না। ট্রাইবুনালে বিচারাধীন ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় ফেরাতে হবে। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন, ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা থেকেও তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ সংগঠনের। এই দাবিতে এর আগেও একাধিকবার পথে নেমেছে সংগ্রামী গণমঞ্চ। সোমবারের সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে নাম বাদ যাওয়া বহু ভোটার যোগ দিয়ে তাঁদের সমস্যার কথা জানান।
আরও পড়ুন:
ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই শুধু ভোট দিতে না পারা নয়। রেশন বন্ধ, স্বাস্থ্যবিমা বন্ধ, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ এমনকী ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। সভায় এসে নাম বাদ যাওয়া মানুষের মুখে একটাই কথা---‘আমরা তো এই মাটিরই মানুষ, আমাদের নামটা কেন বাদ গেল?’ এ দিন নাম বাদ যাওয়া ভোটারদের ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির দাবিতে সভার আয়োজন করে সংগ্রামী গণমঞ্চ। তারপর ৫ জনের প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন দেয়।
আরও পড়ুন:
সমস্ত ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে হবে, মিছিল শেষে দাবি তুলে ধরেন সংগ্রামী গণমঞ্চের কুশল দেবনাথ। তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে, সমস্ত ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
নির্বাচন কমিশন যে ১৬ লক্ষ লোককে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে, তা বাতিল করতে হবে। ভোটারদের অন্তর্ভুক্ত না করে আর কোনও ভোট নয়।আরও পড়ুন:
একই কথা বলেন অলীক চক্রবর্তী। তিনি বলেন, সমস্ত ভোটার যারা আছেন, ট্রাইব্যুনালে যাদের নাম এখনও বিচারাধীন আছে, তাদের সকলের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি নির্বাচন কমিশন এফিডেভিট করে ১৬ লক্ষ নাগরিকের বিরুদ্ধে যে আবেদন করেছে, সেই আবেদন প্রত্যাহার করতে হবে। ভোটাধিকার না থাকার কারণে যাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা যেন না হয়।
এ দিন ধর্মতলায় গণমঞ্চের সভায় এসেছিলেন বিভিন্ন জেলা থেকে নাম বাদ যাওয়া ও তাদের পরিবারের অনেকেই। তাঁদের মধ্যে আনোয়ারা বিবি বলেন, সরকারি কোনও পরিষেবা পাবে না বলেছেন অনেকেই। জমায়েতে এসে ক্ষোভে ফেটে পড়েন আনোয়ারা বিবি বলেন, স্বাস্থ্য বিমা, কোনও কাজ হচ্ছে না। ব্লক আমাদের বলছে, সরকারি কোনও পরিষেবা পাবে না। তাঁর অভিযোগ, কাগজপত্র থাকা সত্ত্বেও বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। স্বাস্থ্যবিমার কার্ড থাকলেও হাসপাতালে গিয়ে সুবিধা মিলছে না। ভোটার তালিকায় নাম নিয়ে টানাপোড়েনের জেরে এখন সরকারি সব সুযোগ-সুবিধা থেকেই বঞ্চিত হওয়ার ভয় দেখানো হচ্ছে।
দাউদ আলি জমাদারের কথায়, আমার মা ভোটার, স্ত্রী ভোটার, মেয়ে ভোটার, আমি কেন বাদ?
রেশন বন্ধের অভিযোগ করে দাউদ বলেন, আমি একজন গরিব মানুষ। খেটে খাই। আমার খাদ্য সুরক্ষার কার্ডটাও বন্ধ করে দিয়েছে। বিডিও অফিসে গেলাম। তাঁরা বলল তোমার ভোটার লিস্টে নাম না ওঠা পর্যন্ত তোমার খাদ্য সুরক্ষার কাজ চালু হবে না। আমার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অন্নপূর্ণা যোজনার টাকা ; ফর্ম ফিলাপ করার পরে একবার টাকা পেয়েছিলাম। আর টাকা পাই না। তাঁর আবেদন, সরকারের কাছে আমার আবেদন, যত তাড়াতাড়ি পারেন আমাদের সঠিক ভোটারগুলোর ভোটার লিস্টে নাম দিতে বলুন। শতরূপা, সালেমা, ময়নার একই যন্ত্রণা।
আরও পড়ুন:
দক্ষিণ দিনাজপুরের শতরূপা সরকার বলেন, স্বামীর ক্যানসার। আমার নাম বাদ। সব ডক্যুমেন্ট দিয়েও হয়রানির শিকার হতে হচ্ছে। ভোটার তালিকায় নাম না থাকার জন্য সরকারি সব সুবিধা থেকে বঞ্চিত। মিনাখাঁর সালেমা বিবি, ময়না বিবির ছেলে-মেয়ের নাম বাদ। জয়নাল ফকিরের নাম আছে। তার ছেলে-মেয়ে, বৌমা মিলে ৭ জনের নাম বাদ। একই পরিবারে কেউ ভোটার, কেউ নন ; এই বৈষম্য কেন, তার জবাব চাইছেন তাঁরা। সংগ্রামী গণমঞ্চের ৫ দফা দাবি স্মারকলিপিতে সংগঠনের তরফে আপিল ট্রাইব্যুনালগুলোর কাজ সুষ্ঠু ও দ্রুতগতিতে সময়নির্দিষ্টভাবে শেষ করার পাশাপাশি ৫ দফা দাবি জানান সংগ্রামী গণমঞ্চ।