পুবের কলম ওয়েব ডেস্ক: প্রতিবছরের ন্যায় এই বছরেও ২২ নভেম্বর রবিবার হেল্প ফর ইউ ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরে হেসামুদ্দিন আহমেদ মেমোরিয়াল কে.জি স্কুল প্রাঙ্গণে। এবার এই রক্তদান উৎসব ১৩ তম বর্ষ সম্পন্ন ও পদার্পণ। উৎসাহ উদ্দীপনায় রক্তদান যেন রক্ত দান উৎসবে পরিণত হয়েছে বলে জানান অন্যতম উদ্যোক্তা সামিউল আহমেদ।
রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদান উৎসবকে উৎসাহিত করেন বিধায়ক নজরুল ইসলাম, রক্তদান উৎসবের অন্যতম কর্ণধার তথা সমাজকর্মী সামিউল আহমেদ  সহ শিক্ষক চিকিৎসক খেলোয়াড় সমাজকর্মী বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। এদিন রক্তদান শিবিরে ৫ জন মহিলা  সহ মোট ৮০ জন রক্তদান করেন।