পুবের কলম ওয়েবডেস্ক, সমাজমাধ্যমে বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ তুলে হায়দরাবাদে মেটার দফতরে বিক্ষোভ দেখাল যুব কংগ্রেস। শুক্রবার মাধাপুর এলাকায় সংস্থার কার্যালয়ে বিক্ষোভের ঘটনায় সংগঠনের প্রায় ২০ জন কর্মীকে আটক করে পুলিশ। তিন ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
যুব কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও আরএসএসের সঙ্গে যোগসাজশে মেটা বিরোধী দলের কণ্ঠস্বর দমনের চেষ্টা করছে। সংগঠনের একাধিক সমাজমাধ্যমের পেজ আটকে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে বহু পোস্টও।
এর প্রতিবাদ জানাতেই মেটার দফতরে গিয়ে স্মারকলিপি দিতে চেয়েছিলেন কর্মীরা।আরও পড়ুন:
তেলঙ্গানা যুব কংগ্রেসের সভাপতি শিব চরণ বলেন, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গিয়েছিলেন। কিন্তু সংস্থার দফতরে ঢুকতে দেওয়া হয়নি। তাঁর অভিযোগ, বিজেপির নির্দেশে কংগ্রেসের সমাজমাধ্যমের প্রচার আটকে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা মেটার মূল ভবনে ঢুকতে পারেননি।
দফতরের বাইরে একটি ফুলের টব ভাঙার ঘটনা ঘটেছে। মেটা কর্তৃপক্ষের তরফে কোনও অভিযোগ জমা না পড়ায় মামলা দায়ের করা হয়নি।আরও পড়ুন:
বিক্ষোভের পর যুব কংগ্রেস দাবি করেছে, তাদের সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ১৫ মিনিটের মধ্যে ফিরিয়ে দিয়েছে মেটা। সংগঠনের বক্তব্য, বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা চলবে না। মুম্বই ও গুরুগ্রামেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে তারা।