পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় মান কৌর বাইপাসের কাছ থেকে এক পুলিশ হেড কনস্টেবলের রহস্যজনক দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে বিনোদ কুমার নামে ওই পুলিশকর্মীর দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁকে গুলি করে খুন করেছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার গুরুদাসপুরের মান কৌর গ্রামের অদূরে বাইপাসের ধারে বিনোদ কুমারের নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।আরও পড়ুন:
হেড কনস্টেবল বিনোদ কুমারের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পরিবারের তরফে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হলেও, পুলিশ এখনও পর্যন্ত এটি পরিকল্পিত হামলা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত করেনি। তবে গুলি চালানোর সম্ভাবনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযুক্ত বা গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসেনি।আরও পড়ুন:
এই ঘটনার পরপরই পাঞ্জাবের ক্ষমতাসীন আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী ‘এক্স’-এ লিখেছেন, "পাঞ্জাবে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে! আরও এক পুলিশকর্মীকে গুলি করে খুন করা হলো! পরপর এ ধরনের ঘটনা ঘটেই চলেছে! পাঞ্জাবে এখন পুলিশকর্মীরাও নিরাপদ নন!"