পুবের কলম ওয়েবডেস্ক, আইভিএফ বা কৃত্রিম প্রজনন পদ্ধতিতে চিকিৎসার বয়সসীমা নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টের মধ্যে ভিন্নমত তৈরি হয়েছে। বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে একজন নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলে তাঁরা একসঙ্গে এই চিকিৎসার সুযোগ পাবেন কি না, তা নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে।
আরও পড়ুন:
১৬ নভেম্বর প্রকাশিত দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায় দিয়েছে, স্বামী-স্ত্রীর মধ্যে যে কোনও একজন সহায়ক প্রজনন প্রযুক্তি (এআরটি) আইনে নির্ধারিত বয়সসীমা পেরিয়ে গেলে দম্পতি হিসেবে একসঙ্গে চিকিৎসা নেওয়ার অধিকার আর থাকবে না। তবে আদালত জানিয়েছে, স্ত্রীর বয়স ৫০ বছরের কম হলে এবং স্বামীর বয়স ৫৫ পেরিয়ে গেলেও তিনি একা এই চিকিৎসা করাতে পারবেন।
আরও পড়ুন:
২০২১ সালের সহায়ক প্রজনন প্রযুক্তি (নিয়ন্ত্রণ) আইনে আইভিএফ-সহ বিভিন্ন কৃত্রিম প্রজনন পদ্ধতির নিয়ম নির্ধারণ করা হয়েছে। এই আইনে চিকিৎসা নিতে ইচ্ছুক বিবাহিত বন্ধ্যা দম্পতিকে ‘কমিশনিং কাপল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন:
তবে বিতর্কের আরেকটি বিষয় হল, নির্ধারিত বয়সসীমার মধ্যে তৈরি করে হিমায়িত রাখা ভ্রূণ কোনও মহিলা ৫০ বছর পেরোনোর পর তাঁর শরীরে প্রতিস্থাপন করা যাবে কি না। এই প্রশ্নেও বিভিন্ন হাইকোর্টের অবস্থান এক নয়। ফলে আইনের ব্যাখ্যা ও চিকিৎসার সুযোগ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।