পুবের কলম ওয়েবডেস্ক, এক গাছেই মিলবে দুই ধরনের সবজি। আধুনিক কলম-সংযোজন পদ্ধতিতে এমনই চাষের উদ্যোগ নিয়েছে বিহারের কাটিহার জেলা। পোমাটো ও ব্রিজেটো নামের বিশেষ দুটি গাছ কৃষকদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জেলা কৃষি দফতর।
আরও পড়ুন:
১৩ নভেম্বর ‘দ্য পিপল’-এর প্রতিবেদন অনুযায়ী, পোমাটো গাছের ওপরের অংশে টমেটো ধরে, আর মাটির নিচে ফলে আলু। অন্যদিকে, ব্রিজেটো গাছে একসঙ্গে পাওয়া যায় টমেটো ও বেগুন।
কলম-সংযোজন প্রযুক্তিতে আলাদা দুটি গাছের অংশ জুড়ে তৈরি হয় এই নতুন গাছ।আরও পড়ুন:
জেলাশাসক আশুতোষ দ্বিবেদীর নির্দেশে বারাণসীর ইন্ডিয়ান ভেজিটেবল রিসার্চ ইনস্টিটিউটের কাছে গাছ চেয়ে চিঠি পাঠিয়েছে জেলা কৃষি দফতর। কাটিহারের মাটি ও আবহাওয়ায় এগুলো কতটা উপযোগী, তাও জানতে চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে কৃষকদের জমিতে পরীক্ষামূলক চাষ হবে। ফলন, গুণমান, খরচ ও লাভ যাচাইয়ের পর বৃহত্তর পরিসরে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সফল হলে অল্প জমিতে বেশি সবজি ফলিয়ে বাড়তি আয়ের সুযোগ পাবেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা।