পুবের কলম ওয়েবডেস্ক, মাশরুম দিয়ে তৈরি নৌকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক নৌকায় চেপে সমুদ্র পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শিল্পী স্যাম শুমেকার। গত ১০ নভেম্বর ২০২৬-এ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁর এই কীর্তির কথা প্রকাশ করে।
আরও পড়ুন:
২০২৫ সালের ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা দ্বীপ থেকে ক্যাব্রিলো সৈকত পর্যন্ত ৪২.৪৩ কিলোমিটার পথ পাড়ি দেন স্যাম।
সময় লাগে প্রায় ১২ ঘণ্টা। তাঁর তৈরি ১২ ফুট লম্বা নৌকাটি বানানো হয়েছিল মাশরুমের শিকড়ের মতো সূক্ষ্ম সুতার জালিকা ‘মাইসেলিয়াম’ দিয়ে। বিশেষ এই উপাদানটি আসে গ্যানোডার্মা পলিক্রোমাম প্রজাতির ছত্রাক থেকে।আরও পড়ুন:
নৌকাটি তৈরি করতে সাত সপ্তাহ সময় লাগে।
পরে আরও তিন মাস ধরে সেটিকে শুকিয়ে ও মজবুত করে তোলা হয়। জলরোধী করতে ব্যবহার করা হয় মৌমাছির মোম ও শেলাক। নৌকাটির ওজন ছিল প্রায় ৪৮.৫ কেজি।আরও পড়ুন:
সমুদ্রযাত্রা অবশ্য সহজ ছিল না।
প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়তে হয়েছে তাঁকে। একসময় নৌকাটি ভেঙে যাওয়ার আশঙ্কাও করেছিলেন স্যাম। তবে যাত্রাপথে প্রায় দুই ঘণ্টা একটি বিশাল ফিন তিমি তাঁর নৌকার পাশে সাঁতার কাটে।আরও পড়ুন:
এক দশকেরও বেশি সময় ধরে ছত্রাক নিয়ে কাজ করছেন স্যাম। তাঁর লক্ষ্য, মাশরুমের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে ভবিষ্যতে প্লাস্টিক ও অপচনশীল নির্মাণসামগ্রীর বিকল্প খুঁজে বের করা। তবে এই নৌকাকে এখনই বাণিজ্যিকভাবে প্রচলিত নৌকার বিকল্প মনে করছেন না তিনি।