সোনা কেনার পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের জন্য স্বস্তির খবর। গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছে সোনার দামে। ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। একই সঙ্গে দ্রুত গতিতে কমছে রুপোর দামও। ফলে গয়না কেনার ক্ষেত্রে কিছুটা স্বস্তি পাচ্ছেন সাধারণ ক্রেতারা।
আরও পড়ুন:
আজ ২১ নভেম্বর ২০২৬-এর সকালের বাজারদরে ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ১১৯৬০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ১২৫৮০ টাকা। বর্তমানে ২২ ক্যারেট ১০ গ্রামের সোনার দাম ১১৯৬০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১২৫৮০০ টাকা।
আরও পড়ুন:
শুধু সোনা নয়, রুপোর দামেও বড়সড় পতন দেখা গিয়েছে। এক কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৬২ হাজার ৪৩৬ টাকা,
তা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯৫৬ টাকায়। অর্থাৎ মাত্র একদিনে প্রতি কেজি রুপোর দাম কমেছে ৯ হাজার ৪৮০ টাকা।