পারভেজ হোসেন: প্রধান ও উপপ্রধানের ইস্তফাকে কেন্দ্র করে শুক্রবার দিনহাটা বড় আটিয়াবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ব্লক প্রশাসনের ডাকা আলোচনা সভায় বিজেপির পক্ষ থেকে তাকে ঢুকতে দেওয়া হলো না ছয় এর ২৪১ নম্বর বুথের সংখ্যালঘু পঞ্চায়েত সদস্যা হাসিনা খাতুন কে।
শুক্রবার দুপুরে সেই আলোচনা সভায় যোগ দিতে গেলে হাসিনাকে কোনমতেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও হাসিনার দাবি তাকে দুপুর দুটোয় আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য নোটিশ করা হয়েছে এবং সেই নোটিশ অনুযায়ী তিনি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়।
আরও পড়ুন:
বিজেপি পঞ্চায়েত সদস্য বিজেপির টিকিটে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছেন হাসিনা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে। যদিও সেই অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সদস্য হাসিনা খাতুন।
৬/ ২৪১ নম্বর বুথের এই পঞ্চায়েত সদস্যের দাবি, তিনি বিজেপির টিকিটেই নির্বাচিত হয়েছেন। তিনি কখনোই তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। কিন্তু তা সত্ত্বেও কী কারণে তাঁকে পঞ্চায়েত কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা তাঁর বোধগম্য হচ্ছে না। তিনি আরো জানান ২০২৩ এই নির্বাচনে বিজেপির হয়ে সংখ্যালঘু প্রার্থী হিসেবে তিনি জয় লাভ করেছে। আজ যারা তাকে আটকাচ্ছে তাদের তিনি তার রাজনৈতিক জীবনে কখনো দেখেননি বলে অভিযোগ তুলেছেন।