মামলার ক্রমবর্ধমান চাপ সামাল দিতে কলকাতা হাই কোর্টের কাজের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন বিচারপতিদের অবসর উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘ফুল কোর্ট রেফারেন্স’ দুপুর ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হত। এবার সেই সময় পরিবর্তন করে বিকেল ৪টা ১৫ মিনিট করা হয়েছে। হাই কোর্ট প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আইনজীবীদের একাংশ। তবে তাঁদের মতে, শুধু কাজের সময় বাড়িয়ে মামলার জট কমানো সম্ভব নয়।
একই সঙ্গে বাড়াতে হবে বিচারপতির সংখ্যাও।আরও পড়ুন:
আইনজীবীদের একাংশের দাবি, কলকাতা হাই কোর্টে অনুমোদিত বিচারপতির আসন ৭২টি হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪৯ জন বিচারপতি। ফলে স্বাভাবিকভাবেই বিচারপ্রক্রিয়ার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে এবং জমছে মামলার পাহাড়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দ্রুত বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন:
প্রায় আড়াইশো বছরের ইতিহাসে কলকাতা হাই কোর্টের কাজের সময়সূচিতে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিচারপতিদের অবসর উপলক্ষে আয়োজিত বিশেষ আনুষ্ঠানিক সভাকেই ‘ফুল কোর্ট রেফারেন্স’ বলা হয়। এতদিন এই অনুষ্ঠান দুপুর ৩টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হলেও এবার তা বিকেল ৪টা ১৫ মিনিটে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসেই বিচারপতি অপূর্ব সিনহা রায় অবসর নিতে চলেছেন। তাঁর অবসর উপলক্ষেই নতুন সময়সূচি অনুযায়ী ফুল কোর্ট রেফারেন্সের আয়োজন করা হয়েছে।আরও পড়ুন:
হাই কোর্টের কাজের সময় বাড়ানোর এই উদ্যোগে বিচারপ্রার্থী ও বিচারব্যবস্থা উপকৃত হবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে তাঁদের মতে, দীর্ঘদিনের জমে থাকা মামলার চাপ কমাতে সময় বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিচারপতি নিয়োগ করাও জরুরি।