পুবের কলম ওয়েবডেস্ক, বিয়ের পর নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে স্বামীর সঙ্গে দার্জিলিংয়ের সিটংয়ে বেড়াতে গিয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার তরুণী নিকিতা সাহা। কিন্তু মধুচন্দ্রিমার সেই সফরই হয়ে উঠেছিল ভয়াবহ দুঃস্বপ্ন। হোমস্টেতে বার্বিকিউয়ের আগুনে ঝলসে যাওয়ার দু’মাস পর বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর।
আরও পড়ুন:
গত ১৩ সেপ্টেম্বর রাতে হোমস্টের বারান্দায় স্বামী সমীর দাসের সঙ্গে বসেছিলেন নিকিতা। সামনে চলছিল বার্বিকিউ তৈরি।
অভিযোগ, তাতে কিছু ঢালার পরই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন ধরে যায় নিকিতার শরীরে। তাঁকে বাঁচাতে নিজের টি-শার্ট খুলে আগুন নেভানোর চেষ্টা করেন সমীর। নিকিতার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।আরও পড়ুন:
স্বামীর অভিযোগ, দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষ সাহায্যের হাত বাড়ায়নি।
হাসপাতালে নিয়ে যাওয়ার গাড়ি পৌঁছতেও প্রায় ৪০ মিনিট সময় লাগে। প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।আরও পড়ুন:
চার দিন আগে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় নিকিতার।