পুবের কলম ওয়েব ডেস্ক: আফগানিস্তানের ২০ বছর বয়সি অলরাউন্ডার নাসের খান মারুফখিল তাঁর অভিষেক টেস্টেই ইতিহাস গড়লেন। শারজায় জিম্বাবুয়ের বিরুদ্ধে নাসের প্রথমবার টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি করার পাশাপাশি পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে বিরল নজির গড়েছেন তিনি। নিউজিল্যান্ডের ব্রুস টেলরের পর বিশ্বের দ্বিতীয় এবং সর্বকনিষ্ঠ খেলোয়াড় (২০ বছর ২৮৭ দিন) হিসেবে এই কীর্তি গড়লেন নাসের।
আরও পড়ুন:
বল ও ব্যাট উভয় ক্ষেত্রেই তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।
প্রথম ইনিংসে ২০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ২৪২ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, বল হাতে প্রথম ইনিংসে ১৫১ রানের বিনিময়ে ৭টি এবং দ্বিতীয় ইনিংসে ১০৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন নাসের। পুরো ম্যাচে তিনি মোট ১২১ রান এবং ৯টি উইকেট পেয়েছেন।আরও পড়ুন:
এই ম্যাচে অবিশ্বাস্য শারীরিক সক্ষমতার প্রমাণ দিয়ে আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন এই তরুণ।
টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে তিনি ৩০০টির বেশি বল খেলেছেন (৩১৬টি) এবং বল হাতে ৩০০টির বেশি ডেলিভারি (৮১ ওভারে ৪৮৬টি বল) করেছেন।আরও পড়ুন:
এর আগে ১৯৬৫ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে অভিষেক টেস্টে ১০৫ রান ও ৫ উইকেট পেয়েছিলেন নিউজিল্যান্ডের ব্রুস টেলর। দীর্ঘ সময় পর সেই তালিকায় যুক্ত হলো নাসেরের নাম। এছাড়া, ১৮৯৫ সালে অ্যালবার্ট ট্রটের পর নাসেরই হলেন বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার, যিনি অভিষেক টেস্টে ১০০-র বেশি রান এবং ৮টির বেশি উইকেট পেলেন। আফগানিস্তানের তৃতীয় ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি এবং চতুর্থ বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও এখন এই আফগান অলরাউন্ডারের ঝুলিতে।