নির্বাচন কমিশনের বিশেষ সংক্ষিপ্ত সংশোধন প্রক্রিয়ায় (এসএসআর) খসড়া ভোটার তালিকা প্রকাশের পর একাধিক রাজ্যে ভোটার সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন সামনে এসেছে। সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে উত্তরপ্রদেশে। সেখানে ভোটার সংখ্যা বেড়েছে ১৮.৮৪ লক্ষ। অন্যদিকে, পাঞ্জাবে নতুন ভোটার যুক্ত হওয়া এবং পুরনো ভোটারদের নাম বাদ যাওয়ার পর মোট ভোটার সংখ্যায় কোনও নিট পরিবর্তন হয়নি।
আরও পড়ুন:
প্রাথমিক পর্যায়ে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সংশোধন প্রক্রিয়া চালানো হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলিতে মোট ভোটার সংখ্যা ৪৫.২২ কোটি থেকে বেড়ে ৪৫.৯৬ কোটিতে পৌঁছেছে। অর্থাৎ সামগ্রিকভাবে ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ১.৬৪ শতাংশ।
আরও পড়ুন:
গত ১৭ নভেম্বর উত্তরপ্রদেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়।
সেখানে ভোটার সংখ্যা ১৩.৩৯ কোটি থেকে বেড়ে প্রায় ১৩.৫৮ কোটিতে দাঁড়িয়েছে। নতুন ভোটারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী রয়েছেন। তাঁদের মধ্যে ১১.৮৩ লক্ষের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।আরও পড়ুন:
অন্যদিকে, পাঞ্জাবে মোট ভোটার সংখ্যা প্রায় ২.০১ কোটিতেই অপরিবর্তিত রয়েছে।
উত্তরাখণ্ডে নতুন করে ১.১৯ লক্ষ এবং মণিপুরে ৩৩,৭৩৭ জন ভোটার যুক্ত হয়েছেন। গোয়ায় নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ৩১,৮১৫।আরও পড়ুন:
শতাংশের হিসাবে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে গোয়ায়। সেখানে ভোটার সংখ্যা বেড়েছে ৩.০১ শতাংশ।
আরও পড়ুন:
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুরু হয়েছে দাবি ও আপত্তি জানানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষে আগামী ৪ জানুয়ারি ২০২৭ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।