২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় গণধর্ষণ ও পরিবারের সাত সদস্যকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করার পর আতঙ্কিত হয়ে গুজরাট ছেড়েছেন বিলকিস বানো ও তাঁর পরিবারের সদস্যরা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিলকিসের এক আত্মীয়। খবর দি টেলিগ্রাফ অনলাইন এর।
আরও পড়ুন:
গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতিরা এক নির্দেশে বিলকিস বানো গণধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলায় দোষী সাব্যস্ত বিপিনচন্দ্র যোশি এবং প্রদীপ মোর্দিয়ার যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাঁদের জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন:
২০০৮ সালে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত এই মামলায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যার অপরাধে তাঁদের সাজা হয়েছিল।
আরও পড়ুন:
বিলকিসের কাকা রজ্জাক মনসুরি, যিনি গুজরাটের দাহোদ জেলার দেবগড় বারিয়া শহরে থাকেন, তিনি জানান, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সিদ্ধান্তে আতঙ্কিত হয়ে পরিবারটি গুজরাট ছেড়ে চলে গিয়েছে।
আরও পড়ুন:
তিনি বলেন, “সম্প্রতি পর্যন্ত বিলকিস গুজরাটেই ছিলেন। কিন্তু ২৮ অক্টোবর সুপ্রিম কোর্ট দুই দোষীকে জামিন দেওয়ার পর গত ২-৩ নভেম্বর পরিবারের সদস্যরা রাজ্য ছেড়ে চলে যান। নিরাপত্তার অভাবে পরিবারটি মাঝেমধ্যেই বসবাসের জায়গা পরিবর্তন করে। তবে এতদিন গুজরাটের মধ্যেই থাকত। এবার তারা রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন:
তাঁর কথায়, সুপ্রিম কোর্টের এই রায় পরিবারের কাছে বড় ধাক্কা।
কারণ, এই সিদ্ধান্তের বিষয়ে তাঁদের কাউকেই আগে থেকে জানানো হয়নি। এমনকী বিলকিসের আইনজীবীও বিষয়টি জানতেন না। পরে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি জানতে পারেন।আরও পড়ুন:
রজ্জাক মনসুরি আরও জানান, প্যারোলে মুক্তি পেলে ওই দোষীরা প্রায়ই নিজেদের গ্রামে ফিরে আসেন। কখনও ১৫ দিনের জন্য, আবার কখনও এক মাস পর্যন্ত সেখানে থাকেন। বর্তমানে তাঁরা গোধরা ও দাহোদ সাব-জেলে রয়েছেন। তবে তাঁদের মধ্যে একজন এখনও এক মাসের প্যারোলে বাইরে রয়েছেন।
আরও পড়ুন:
তিনি বলেন, বিলকিস ও তাঁর পরিবারের সদস্যরা বুঝতে পেরেছেন, এইভাবে দোষীরা যদি জামিন পেয়ে যান, তাহলে তাঁরা যে কোনও কিছু করতে পারেন। স্বাভাবিকভাবেই বিলকিস ভীষণ আতঙ্কিত।
আরও পড়ুন:
রজ্জাকের দাবি, বিলকিসের পরিবার বিশেষ কিছু অনুষ্ঠানে নিজেদের আদি গ্রাম দাহোদ জেলার রণধিকপুরে যেত। সাজা মকুব করে দোষীদের মুক্তি দেওয়ার আগে তাঁরা প্রায় দু’বছর ওই গ্রামেই বসবাস করেছিলেন।
আরও পড়ুন:
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গভীর বিস্ময়, হতাশা ও অবিশ্বাস প্রকাশ করেছেন বিলকিস বানো। তাঁর অভিযোগ, তাঁকে কোনওরকম শুনানির সুযোগ না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বিবৃতিতে বিলকিস বলেন, “নতুন করে যন্ত্রণা, বিস্ময় ও অবিশ্বাসের অশ্রু নিয়ে আজ আমি এই কথা বলছি। এখনও বিশ্বাস করতে পারছি না, দ্বিতীয়বারের মতো সুপ্রিম কোর্ট আমাকে না ডেকে, আমার বক্তব্য না শুনেই একটি নির্দেশ জারি করল। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকেই আমি এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছি।”
আরও পড়ুন:
তিনি আরও বলেন, “যখন আমার পৃথিবী, আমার ছোট্ট মেয়ে, আমার পরিবার, আমার ঘর এবং মানবতার প্রতি আমার বিশ্বাস নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল, তখন আমার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই ঘটনার পর দীর্ঘ ২৪ বছর ধরে আমি নিজের জন্য এবং পৃথিবীর সমস্ত নারীর ন্যায়বিচারের দাবিতে বারবার লড়াই করে চলেছি। এই দীর্ঘ লড়াইয়ে আমি নিজের মধ্যেই এমন সাহসের উৎস খুঁজে পেয়েছি, যার কথা আগে কখনও জানতাম না। কারণ, লক্ষ লক্ষ মানুষের সমর্থন ও সংহতি আমাকে শক্তি জুগিয়েছে।”
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ দুই দোষীকে জামিন দেওয়ার সময় জানায়, তাঁরা ১৭ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন।
আরও পড়ুন:
বিলকিস প্রশ্ন তুলেছেন, তাঁকে শুনানির সুযোগ না দিয়েই কীভাবে দুই দোষীর সাজা স্থগিত করা হলো।
আরও পড়ুন:
তিনি বলেন, “ন্যায়বিচারের আশায় আমি একের পর এক আদালতের দরজায় গিয়েছি। প্রতিবার ন্যায়বিচার পেয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। পরিবার ও বন্ধুদের ভালোবাসায় জীবনের ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছি। শান্তিতে বাঁচতে চেয়েছি।
আবার হাসতে শিখেছি।আরও পড়ুন:
“কিন্তু আজ মনে হচ্ছে, যে ন্যায়বিচার পাওয়ার জন্য এত দীর্ঘ লড়াই করেছি, সেটাই যেন আবার হারিয়ে যাচ্ছে। পুরনো আতঙ্কগুলো ফিরে আসছে। আমি আবারও ভয় পাচ্ছি—নিজের জন্য, পরিবারের জন্য এবং সন্তানদের জন্য। ন্যায়বিচারের প্রতি বিশ্বাস আবার হারিয়ে ফেলার আশঙ্কাও আমাকে তাড়া করছে।
আরও পড়ুন:
তিনি বলেন, “যে ব্যক্তিরা আমার সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটিয়েছে, তাঁদের সাজা কীভাবে মাননীয় সুপ্রিম কোর্ট স্থগিত করতে পারে? আমাকে কেন জানানো হলো না? আদালতে আমার বক্তব্য শোনার ন্যূনতম ব্যবস্থাটুকুও কেন করা হলো না?”
আরও পড়ুন:
বিলকিস জানিয়েছেন, তিনি সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন। কারণ, তাঁর সন্তানদের জীবনের বাকি সময়টুকু ভয় ও অতীতের ক্ষত বয়ে নিয়ে কাটানো উচিত নয়।
আরও পড়ুন:
তিনি বলেন, “আমার তিন বছরের ছোট্ট মেয়ে সালেহার জন্যও আমি এই লড়াই চালিয়ে যাব। যে বেঁচে থাকার অধিকারী ছিল এবং যার স্মৃতি আজও ন্যায়বিচারের দাবি জানায়। পৃথিবীর সমস্ত নারীর জন্যও আমার এই লড়াই। কারণ, কোনও নারী, কোনও নির্যাতিতা কিংবা কোনও নাগরিককে সারা জীবন নিজের অস্তিত্ব, সমান অধিকার ও ন্যায়বিচারের জন্য এমন অনন্ত পরীক্ষার মুখোমুখি হতে হওয়া উচিত নয়।” সূত্র: দি টেলিগ্রাফ অনলাইন