পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এ কংগ্রেসের ‘ভোট চুরি’ অভিযানের প্রতি সমর্থন জানানোর পর সোশ্যাল মিডিয়ায় তীব্র ব্যক্তিগত আক্রমণের মুখে পড়লেন ‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’-এর সাধারণ সম্পাদক জিয়াকোমো ফিলিবেক । তবে এই অনলাইন আক্রমণের মুখে দমে না গিয়ে কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, বিজেপি ট্রোলদের ভয়ে তিনি নীরব হবেন না এবং প্রতিটি যোগ্য নাগরিকের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে তিনি নিজের অবস্থানে অনড় থাকবেন।
আরও পড়ুন:
কংগ্রেসের আমন্ত্রণে হায়দরাবাদের ‘ভারত সামিট’-এ বক্তব্য রাখতে গিয়ে জিয়াকোমো ফিলিবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ভারতের ভোটার তালিকা সংশোধনের প্রভাব খতিয়ে দেখার আহ্বান জানান।
স্বচ্ছ ভোটার তালিকা ও জবাবদিহিতার দাবিতে রাহুল গান্ধী এবং কংগ্রেসের ‘ভোট চুরি’ প্রচারাভিযানের প্রতিও তিনি পূর্ণ সংহতি প্রকাশ করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ফিলিবেক বলেন, "হায়দরাবাদে আমার বক্তব্যের পর থেকে বিজেপি যে ট্রোলরা আমাকে নিশানা করেছে, তারা আমাকে ভয় দেখিয়ে চুপ করাতে পারবে না। আমি যা বলেছি, তাতে অনড় আছি। আমি ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে জেনেই বড় হয়েছি। যাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করেছেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু মানুষ ভোট দিতে গিয়ে যখন দেখেন তালিকা থেকে তাঁদের নাম বাদ পড়েছে, তখন তা অত্যন্ত বেদনাদায়ক।আরও পড়ুন:
‘পার্টি অফ ইউরোপিয়ান সোশ্যালিস্টস’-এর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম না থাকায় অসংখ্য নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এমনকি কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত ও কার্যপ্রণালী নিয়ে দুই নির্বাচন কমিশনার বারবার উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।