পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৯ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পতন নিশ্চিত—এই মন্তব্য করে দেশবাসীকে ক্ষমতা পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি-র ‘জন্তর মন্তর অ্যাট কোচি’ শীর্ষক প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন তিনি।
আরও পড়ুন:
শনিবার কেরলের রাজেন্দ্র ময়দানে আয়োজিত বিশাল জনসভায় অভিজিৎ বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন নিশ্চিত করতে হবে, আর তার জন্য আগে নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও নিরপেক্ষ করা প্রয়োজন।
আরও পড়ুন:
বিজেপি নেতৃত্বের দাবিকে চ্যালেঞ্জ ছুঁড়ে সিজেপি প্রধান জনতাকে প্রশ্ন করেন, "২০২৯ সালে মোদী কি ক্ষমতা হারাবেন?" উপস্থিত হাজার হাজার তরুণ ও আন্দোলনকারীদের মধ্য থেকে তখন করতালি ও উল্লাসের ধ্বনি ওঠে।
স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া বজায় রাখতে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ দাবি করে তিনি বলেন, "জ্ঞানেশ কুমারকে যেতেই হবে। তিনি গেলে নরেন্দ্র মোদীও মসনদ ছাড়তে বাধ্য হবেন।" প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, এক কর্মকর্তা জ্ঞানেশ কুমারকে রক্ষা করতে সরকার দেশের যুব সমাজের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে।আরও পড়ুন:
সরকারের এই দমননীতিকে ব্রিটিশ শাসনের সঙ্গে তুলনা করে তিনি হুঙ্কার দেন, "আমি দেশের প্রতিটি প্রান্তে এই তেরঙ্গা বহন করব। দিল্লি, মহারাষ্ট্র, কেরল কিংবা তামিলনাড়ু—যেখান থেকেই আমাকে গ্রেফতার করা হোক না কেন, আমি আবারও ফিরে আসব এবং এই জাতীয় পতাকা তুলে ধরব।"