পুবের কলম ওয়েবডেস্ক, ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার পথেই বিপত্তি! এক পেনশনভোগীর কাছ থেকে ৮১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে গাছে উঠে পড়ল বাঁদর। তার পর খামের ভিতর থেকে নোট বের করে পাহাড়ের ঢালে ছড়িয়ে দিল। শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় বেশির ভাগ টাকাই ফিরে পেলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন:
ঘটনাটি হিমাচল প্রদেশের শিমলায়, জেলাশাসকের দফতরের কাছে।
গত ১২ নভেম্বরের এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ওই পেনশনভোগী ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য টাকার প্যাকেট নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাঁদরটি তাঁর কাছ থেকে প্যাকেট ছিনিয়ে গাছে উঠে যায়। পরে খাম থেকে ৫০০ টাকার নোট বের করে নীচে ছুড়ে ফেলতে থাকে।আরও পড়ুন:
টাকা ছড়িয়ে পড়তেই স্থানীয়রা এগিয়ে আসেন।
তাঁরা নোটগুলি কুড়িয়ে ওই ব্যক্তির হাতে তুলে দেন। তবে ১,৫০০ টাকা আর পাওয়া যায়নি। কয়েকটি নোটও নষ্ট হয়েছে বলে খবর।আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, শিমলায় বাঁদরের উৎপাত বাড়ছে। খাবার, চশমা, ফোন-সহ নানা জিনিস ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পর্যটকদের কামড়ানোর ঘটনাও ঘটছে।