হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক চালকবিহীন সামরিক বিমান ভূপাতিত করার দাবি করল ইরান। দেশটির ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী জানিয়েছে, গভীর রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
আরও পড়ুন:
শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবি-র এক প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর বিবৃতির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে এ পর্যন্ত মোট ৫৮টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান।
আরও পড়ুন:
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে ড্রোনটির গতিবিধি শনাক্ত করে। এরপর সেটিকে লক্ষ্যবস্তু করে আঘাত হানা হয়। শেষ পর্যন্ত ড্রোনটি ধ্বংস করে ভূপাতিত করা হয় বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।
আরও পড়ুন:
উল্লেখ্য, এমকিউ-৯ রিপার মার্কিন সংস্থা জেনারেল অ্যাটমিকসের তৈরি অত্যাধুনিক চালকবিহীন সামরিক আকাশযান।
দীর্ঘ সময় আকাশে অবস্থান, দূরপাল্লার নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে এই ড্রোন বিশেষভাবে পরিচিত।আরও পড়ুন:
শুধু নজরদারি নয়, সামরিক অভিযানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্যও এমকিউ-৯ রিপার ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনী। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে এই চালকবিহীন আকাশযান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমুজ প্রণালিতে একের পর এক মার্কিন ড্রোন ভূপাতিত করার ইরানের দাবি দুই দেশের চলমান সংঘাতের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।