২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ প্রায় টানা দুই বছর করোনা মহামারির প্রকোপ কাটিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্য ও দেশ। তাই এবার থেকে সমস্ত সরকারি অফিসে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক করা হল। মঙ্গলবার রাজ্যের অর্থ দফতর এক নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, রাজ্যে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই এখন থেকে রাজ্যের সরকারি বিভিন্ন দফতরের কর্মীদের নিয়মিত হাজিরা দিতে হবে। তবে মেনে চলতে হবে কোভিডের যাবতীয় সতর্কতা। প্রসঙ্গত, আগে প্রায় ৫০ শতাংশ কর্মচারী নিয়েই দফতর চলছিল। অবশ্য বিশেষ কিছু জরুরি পরিষেবায় ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক ছিল। এবার নতুন নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়ে দিল, আগের মতোই প্রতিদিন হাজিরা দিতে হবে কর্মীদের। সব অফিসেই একই নিয়ম কার্যকরী হবে। জানা গিয়েছে, স্কুল কলেজ থেকে শুরু করে পরিবহণ, সবকিছুই স্বাভাবিক হয়েছে রাজ্যে। ৩১ মার্চ থেকে উঠেছে রাত্রিকালীন বিধিনিষেধ।

আরও পড়ুন: রাজ্যের সঙ্গে সংঘাত চরমে, তামিলনাড়ুতে বিধানসভা ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল!

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপে শুরু হচ্ছে আবেদন
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার সরকারি দফতরে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার