পুবের কলম ওয়েবডেস্ক, ভেজাল মদ খেয়ে মণিপুরের চন্দেল জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ হয়েছে। গত ১৮ নভেম্বর থেকে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৬০০ জন। শনিবার ইম্ফলে সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন রাজ্যের আবগারি কমিশনার হুংইয়ো ওরশাং।
আরও পড়ুন:
তিনি জানান, চন্দেল জেলার চাকপিকারং মহকুমা এবং সংলগ্ন এলাকার বাসিন্দারাই মূলত অসুস্থ হয়েছেন।
ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ছ’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আরও পড়ুন:
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চন্দেল জেলায় এই ভেজাল মদ তৈরি করা হয়নি। কাকচিং জেলার সুগনু এলাকা থেকে তা সরবরাহ করা হয়েছিল।
ওই জেলায় স্থানীয়ভাবে দেশি বা চোলাই মদ তৈরির কোনও পরিচিত ব্যবস্থা ছিল না বলেও জানিয়েছেন ওই আধিকারিক।আরও পড়ুন:
ভেজাল মদের সরবরাহের উৎস এবং গোটা চক্রের সন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, রাজ্যের সমস্ত আবগারি দফতরের দলকে সতর্ক করা হয়েছে। ভেজাল মদ বাজেয়াপ্ত করতে অবিলম্বে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।