ইরানের পরমাণু নীতিতে কোনও পরিবর্তন চায় না চীন ও রাশিয়া। তেহরানের বর্তমান নীতি অপরিবর্তিত রাখার বিষয়ে এই দুই দেশের অবস্থান ইরানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরও পড়ুন:
শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরান ডেইলি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। আরাগচির বক্তব্য, ইরানের পরমাণু নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে যেমন আলোচনা রয়েছে, তেমনই দেশের অভ্যন্তরেও এ নিয়ে মতভেদ তৈরি হয়েছে। একাংশ বর্তমান নীতি বজায় রাখার পক্ষে, অন্য অংশ মনে করছে, পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতিতে পরমাণু নীতি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
আরও পড়ুন:
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার পর এই বিতর্ক আরও জোরালো হয়েছে। দেশটির রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরমাণু নীতিতে পরিবর্তন আনা জরুরি। এমনকি পরমাণু অস্ত্র তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়ার পক্ষে মত দিয়েছেন কয়েকজন।
আরও পড়ুন:
এ প্রসঙ্গে আরাগচি বলেন, ইরানের পরমাণু নীতি অপরিবর্তিত রাখার পক্ষে যেমন অনেকে রয়েছেন, তেমনই পরিবর্তনের পক্ষেও মত রয়েছে। উভয় পক্ষেরই নিজস্ব যুক্তি ও অবস্থান আছে।
বিষয়টি অত্যন্ত বিস্তৃত ও গুরুত্বপূর্ণ। তাই এ নিয়ে সমর্থন ও বিরোধিতা—দুই ধরনের মতামতই সামনে আসছে।আরও পড়ুন:
চীন ও রাশিয়ার অবস্থান প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই দুই দেশও ইরানের বর্তমান পরমাণু নীতিতে পরিবর্তনের পক্ষে নয়। উল্লেখ্য, চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে।
আরও পড়ুন:
তবে দেশের পরমাণু নীতিতে এখনও কোনও পরিবর্তন আনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন আরাগচি। তাঁর কথায়, এ বিষয়ে ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই রয়েছে। অর্থাৎ, সাম্প্রতিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলেও পরমাণু নীতিতে এখনও কোনও আনুষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা দেয়নি তেহরান।