পুবের কলম ওয়েবডেস্ক, জনপ্রিয় বোতলজাত জলের ব্র্যান্ড বিসলেরির পণ্যের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠল। পরপর দু’টি পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ায় সংস্থাটির একটি ইউনিটের জলকে অনিরাপদ ঘোষণা করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। একই সঙ্গে বিসলেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে জলের নমুনা সংগ্রহ করেন এফএসএসএআইয়ের কর্মকর্তারা। প্রথম পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়।
পানীয় জলে এই রাসায়নিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম।আরও পড়ুন:
প্রাথমিক পরীক্ষার ফলকে চ্যালেঞ্জ করে সংস্থা আপিল করলে নমুনা পাঠানো হয় রেফারেল পরীক্ষাগারে। সেখানেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (পিএএইচ)-এর উপস্থিতি ধরা পড়ে। ব্রোমেট ও পিএএইচ—দুটিই ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
আরও পড়ুন:
রবিবার সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় এফএসএসএআই। এখনও এ বিষয়ে বিসলেরির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।