যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির মুখে ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে ‘টেকসই প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তাঁর মতে, শক্তিশালী প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে পারলে ইরানের ওপর যুদ্ধের আশঙ্কা দূর করা সম্ভব হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চলা ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটবে।
আরও পড়ুন:
গালিবাফ বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও উত্তেজনা থেকে ইরানকে বেরিয়ে আসতে হবে।
এ জন্য শুধু রাজনৈতিক বক্তব্য বা প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজন কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।আরও পড়ুন:
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে গালিবাফ আরও বলেন, বর্তমান অচলাবস্থা কাটাতে হলে ইরানের ওপর থেকে যুদ্ধ ও সামরিক হামলার হুমকি সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে। অন্যথায় দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন:
তাঁর বক্তব্যে স্পষ্ট, যুদ্ধের আশঙ্কা মাথায় নিয়ে দীর্ঘদিনের অস্থির পরিস্থিতির পরিবর্তে এমন একটি নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলতে চায় তেহরান, যেখানে দেশের ওপর নতুন করে সামরিক হামলার আশঙ্কা থাকবে না।