পুবের কলম ওয়েবডেস্ক, বিয়ের আসর সাজানো, অতিথিরা হাজির, কনে অপেক্ষায়। কিন্তু পছন্দের গাড়ি না পাওয়ায় বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেলেন বর। তাঁর দাবি ছিল ১৩ লক্ষ টাকার মারুতি ব্রেজা। সেই গাড়ি দিতে না পারায় বিয়ে ভাঙার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনার পর তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাটি হরিয়ানার সোনিপতের। গত ২০ নভেম্বর মামচাঁদ ভাটিকায় বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। প্রায় ছ’মাস আগে বিয়ে ঠিক হয়েছিল। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, পাত্র কুলদীপের জন্য ৯.৫ লক্ষ টাকার হুন্ডাই অরা গাড়ি বুক করেছিলেন তিনি। কিন্তু কুলদীপ সেই গাড়ি পছন্দ না করে ১৩ লক্ষ টাকার ব্রেজা দাবি করেন।
ব্রেজা জোগাড়ের চেষ্টা করেও তা পাননি সুভাষ।আরও পড়ুন:
অভিযোগ, বিয়ের দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ কুলদীপ ও তাঁর মা সাধারণ পোশাকে অনুষ্ঠানস্থলে পৌঁছন। সেখানে ব্রেজা না দেখে কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন কুলদীপ। বারবার অনুরোধ সত্ত্বেও বিয়ের আচার সম্পন্ন না করে তাঁরা চলে যান।
আরও পড়ুন:
কনের বাবার আরও অভিযোগ, পাত্রপক্ষের জন্য আসবাব, সোনার গয়না, ঘোড়ি ও ডিজের ব্যবস্থাও করেছিলেন তাঁরা।
আরও পড়ুন:
দিল্লি পুলিশের আউটার নর্থ জেলার ওই কনস্টেবলকে পণ দাবি ও বিয়ে ভাঙার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।